তাপপ্রবাহের রেড অ্যালার্ট! কেন বেড়েই চলেছে তাপমাত্রা?

দক্ষিণবঙ্গে অসহ্য গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে । সূর্যের আলো ফুটতেই নাজেহাল দশা । কবে মিলবে রেহাই? গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দফতর । কী কারণে বাড়ছে তাপমাত্রা? জানালেন আবহাওয়াবিদরা ।

বিগত দু-এক দিনে সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম । যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমী বায়ু । এর জেরেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা । রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে । আগামিকাল তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে । এর পাশাপাশি তাপপ্রবাহের অসহ্যকর পরিস্থিতি থাকতে পারে হুগলি, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে । এই জেলাগুলিতে জারি রয়েছে কমলা সতর্কতা ।

অন্যদিকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা আপাতত নেই । আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে ।

অপরদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা । তাপপ্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে । এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube