চলছে লোকসভা নির্বাচন । শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব । এরই মধ্যে বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নামে লিফলেট ছড়ানোর ঘটনা সামনে এল । অভিযোগের তির উঠল বিজেপির বিরুদ্ধে ।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নামে লিফলেট ছড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটের দিন এই লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের ।
সেই লিফলেটে লেখা রয়েছে তিনি নির্বাচনে লড়তেই রাজি ছিলেন না । কারণ তিনি জানতেন তাঁর দলীয় কর্মীরাই তাঁকে হারানোর চক্রান্ত করছেন । শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছেন বলেও লিফলেটে দাবি করা হয় ।
এই ঘটনায় তাঁর অভিযোগ, ‘বিরোধীরা এই ধরনের লিফলেট আমার নামে ছড়াচ্ছে । আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে’ । বালুরঘাট পতিরামের বিভিন্ন এলাকায় এই লিফলেট ছড়িয়ে পড়েছে । এর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করবেন বলে তিনি জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

