ময়নার বাকচা অঞ্চলে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়াল চাঞ্চল্য । খুনের অভিযোগ আনা হয় পরিবারের পক্ষ থেকে । ময়না থানার বাকচা অঞ্চলের গোড়ামহাল গ্রামের বিজেপির সমর্থক দীনবন্ধু মিদ্দ্যা বুধবার রাত্রি থেকে নিঁখোজ ছিলেন বলে দাবি পরিবারের ।
এই ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার রাত্রি প্রায় ১২ টার সময় একটা পান বরোজ থেকে পাওয়া যায় তাঁর দেহ । তাঁর গায়ে আঘাতের চিহ্ন মেলে । দেহ ঝোলানো অবস্থায় পাওয়া যায় এবং মাটিতে হাঁটু লেগে আছে বলেও ওঠে দাবি ।
এটি একটি পরিকল্পিত খুন বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে বলে খবর । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে । ঘটনার খবর পেয়েই এলাকায় আসেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল । তাঁর অভিযোগ তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তিনি জানিয়েছেন পুলিশের সহযোগিতায় এই ঘটনা ঘটেছে । বিজেপির পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্ত করে খুনীদের শাস্তির দাবি করা হয়েছে । পরবর্তীতে মৃতদেহের পোস্টমর্টেম করা হয় ।
অন্যদিকে দীনবন্ধুর পরিবারের সদস্যরা বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও তাঁর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ পাওয়া যায়নি বলেই নির্বাচন কমিশনে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে বলে কমিশন সূত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

