সন্দেশখালিতে যে অস্ত্র উদ্ধার হয়েছে, তা ভোটের সময় ব্যবহার করা হত! শুক্রবার বারাসতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ।
প্রসঙ্গত, সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করে সিবিআই । সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু বলেন, ‘আমি আগেই বলেছিলাম শাহজাহান মায়ানমারে গিয়েছিলেন অস্ত্র যোগার করতে । শাহজাহান সেখান থেকে শক্তি নিয়ে এসেছে । সিবিআই এই অস্ত্র উদ্ধার করতে না পারলে তা তৃণমূল ভোটের সময় ব্যবহার করত’।
অন্যদিকে মনোনয়নপত্র জমা দিতে এসে এদিন শান্তনু তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বজিৎ দাসকে তীব্র আক্রমণ করেন । শান্তনু বলেন, ‘তৃণমূল নেতাদের ধর্ম হল ঠাকুরবাড়ির সদস্যদের গালাগাল দেওয়া । আবার দরকার পড়লে সেই ঠাকুরবাড়িরই শরণাপন্ন হওয়া । বিশ্বজিৎ দিনরাত ঠাকুরবাড়িকে গালাগাল দেন । আবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সেই ঠাকুরবাড়িতেই প্রণাম করতে গিয়েছেন’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

