বোমার খোঁজে সন্দেশখালিতে সিবিআই!

সন্দেশখালিতে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুত করা রয়েছে । এমনই খবর পেয়ে শুক্রবার সন্দেশখালির আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় পৌঁছলো সিবিআই তদন্তকারী দল । তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের এক আত্মীয়ের বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি শুরু করেন । সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করে সিবিআই ।

জানা গিয়েছে, সিবিআইয়ের ১০ সদস্যের তদন্তকারী দল গ্রামে ঢোকে । তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে । সিবিআই আধিকারিকরা সেগুলো উদ্ধার করতে এই স্থানে পৌঁছন । বোমা খোঁজার জন্য নিয়ে আসা হয় বিশেষ স্ক্যানার যন্ত্র ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube