টোটো চালককে মার কেন্দ্রীয় বাহিনীর, কিন্তু কেন?

মালদহে এক অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । শুক্রবার এই ঘটনাটি ঘটে ৪০/১২ কৃষ্ণাবাটি কেন্দ্রে ।

রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । তিনি জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ ও বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছিল । সেই টোটোতেই এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিলেন রিয়াজুল সরকার নামে ওই টোটচালক ।

সেই সময় কেন্দ্রীয় বাহিনী তাঁকে মারধর করে । এমনকি তাঁর মোবাইল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । এ বিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube