নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ । বারুইপুরের খিরিশতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম সইদুল সরদার । তার আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতাবেড়িয়ায় । ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।
এই ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে , অভিযুক্ত মল্লিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত । তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার এবং ছটি লাইভ কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে বারুইপুর এবং জয়নগর থানায় খুন, অপহরণ, চুরি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে । ধৃত এলাকায় বড় ধরনের একটি অপরাধ করার পরিকল্পনা করছিল এবং এর জন্য সে আরো অনেককেই জড়ো করছিল বলে ও জানা গিয়েছে ।
অভিযুক্তকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় । ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

