কত অভিযোগ জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দফতরে?

চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব । শুক্রবার সকাল ১১ টা ১৫ পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দফতরে মোট তিনটি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়ল – ২৯০ টি ।

  • দার্জিলিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে :- ৪৩ টি
  • রায়গঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে :- ১৪১ টি
  • বালুরঘাটে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে :- ১০৬ টি।

অভিযোগগুলি জমা পড়েছে মেইল মারফত । আবার বেশ কিছু অভিযোগ CMS ,NGRS মারফত, ছাড়াও বিভিন্ন মাধ্যম দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই অভিযোগগুলি জমা পড়েছে । এই অভিযোগ গুলির মধ্যে সিংহভাগটাই রায়গঞ্জে, যার সংখ্যা – ১৪১ টি । এর পরের স্থানে রয়েছে বালুরঘাটে, যার সংখ্যা – ১০৬ টি ।

*CMS পোর্টালের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে অভিযোগ জমা পড়েছে তার সংখ্যা হল ২৬ টি । যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে তৃণমূলের অভিযোগের সংখ্যা – ২ টি, বিজেপির সংখ্যা – ১৪ টি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube