শুক্রবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন । সকাল ৭ টা থেকে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ- এই তিনটি লোকসভা নির্বাচন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ । এবারও সুষ্ঠুভাবে ভোটগ্রহনের জন্য রাজভবনে শুরু করা হয় পিস রুম ।
শান্তিপূর্ণভাবে নির্বাচনের উদ্দেশ্যে রাজ্যপাল সিভি আনান্দ বোস পিস রুমের ব্যবস্থা করেছেন । প্রথম দফার মত দ্বিতীয় দফার নির্বাচনেও রাজভবনের পিস রুমে একের পর এক অভিযোগ জমা পড়ছে বলে জানা যায় । রাজভবনের পিস রুমে Logsabha.rajbhavankolkata@gmail.com ইমেইল মারফত এবং একই সঙ্গে টেলিফোন মারফত সকাল থেকে শতাধিক অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে বলে খবর । রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরালায় নিজের
অপরদিকে ভোটাধিকার প্রয়োগ করতে পরিবারসহ নিজের ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন তিনি । সকাল সকাল ভোট দিয়েছেন নিজের ভোটকেন্দ্রে । তবে একই সঙ্গে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে যে অভিযোগ জমা পড়ছে পিস রুমে, পুরোটাই নজরদারি রেখেছেন তিনি । দিনের শেষে সব অভিযোগ একত্রিত করে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে । রাজ্যপাল আগেই জানিয়েছিলেন তার পিসরুম মধ্যস্থতাকারী হিসাবে থাকবে সাধারণ মানুষের জন্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

