দ্বিতীয় দফার ভোটগ্রহণে বিশেষ নজর নির্বাচন কমিশনের

রায়গঞ্জের বেশ কয়েকটি কেন্দ্রে বিশেষ নজর রাখবে নির্বাচন কমিশন । এই সব অঞ্চলে বিগত নির্বাচনী হিংসার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুর, গোয়ালপুকুর , চাকুলিয়া এবং কালিয়াগঞ্জে বিশেষ নজর থাকছে নির্বাচন কমিশনের । আগাম সতর্কবার্তা দেওয়া হয় রায়গঞ্জ লোক সভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকেও । কড়া নজরদারি মধ্যে দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ কমিশনের । অশান্তি সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ নির্বাচন কমিশনের ।

কমিশন সূত্রে এমনই খবর, ‘ ইতিহাস ভুলে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করার পথে হাঁটুন। আগামীকাল ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে । শান্তিপূর্ণ ভোট করাতে সবরকম পদক্ষেপ গ্রহণ করুন । কমিশন আপনার পাশে আছে’ । দ্বিতীয় দফার তিনটি লোকসভা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের এমনই বার্তা জাতীয় নির্বাচন কমিশনের ।

অন্যদিকে, দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এখনও পর্যন্ত ৩% জায়গায় ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা রয়েছে । অর্থাৎ ওই ৩% জায়গায় ওয়েব কাস্টিং সম্ভব হচ্ছে না বলেই খবর । ওই সমস্ত জায়গায় জোর দেওয়া হবে মাইক্রো অবজারভার নিয়োগের ওপরে । এখনও পর্যন্ত এমনটাই খবর কমিশন সূত্রে । যদিও কমিশন এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই তিন শতাংশের সংখ্যাটা কমিয়ে আনার । কমিশন সূত্রে খবর, ওই তিন শতাংশ জায়গায় রেকর্ডিং হবে এবং সেই রেকর্ডিং কমিশনের কাছে আসবে পি প্লাস ওয়ান অর্থাৎ ভোটের পরের দিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube