বাতিল বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের প্রার্থীপদ !

শুক্রবার রাজ্যে রয়েছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব । এরই মধ্যে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের প্রার্থীপদ বাতিল করা হল । তাঁর বদলে ওই কেন্দ্রে প্রার্থী করা হয় দেবতনু ভট্টাচার্যকে । সব মিলিয়ে ভোটের আবহে কেষ্টগড় সরগরম ।

জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, নিজের নমিনেশনের সঙ্গে নো ডিউ সার্টিফিকেট জমা দেননি দেবাশীষ ধর । এই কারণেই বাতিল করা হয় দেবাশীষ ধরের প্রার্থীপদ । সকাল ১১ টা থেকে এই নিয়ে স্ক্রুটিনি শুরু হয় । কমিশন সূত্রে খবর, দেবাশীষ ধরের জায়গায় দেবতনু ভট্টাচার্যের প্রার্থিপদকে স্বীকৃতি দেয় কমিশন ।

দিল্লি হাই কোর্টের ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের একটি রায় অনুযায়ী ‘নো ডিউ সার্টিফিকেট’ না দিতে পারলে জনপ্রতিনিধিত্ব আইনের ধারা ৩৬(সি) অনুযায়ী প্রার্থিপদ বাতিল হয়ে যাবে । এমন কোনও প্রার্থীর যিনি আগে সরকারি কর্মচারী ছিলেন তাঁর এই ‘নো ডিউ সার্টিফিকেট’ দেওয়া বাধ্যতামূলক ।

নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী নির্বাচনে দাঁড়াতে চাইলে তাঁকে গত দশ বছরের নো ডিউ সার্টিফিকেট জমা দিতে হয় । ফর্ম ২৬ এ একটি কলাম থাকে যেখানে এই বিষয়ে জানতে হয় । জানা যায়, এই নো ডিউ সার্টিফিকেট জমা করেননি দেবাশিষ ধর । যার জেরেই বাতিল হয়ে যায় তাঁর প্রার্থীপদ ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রেও একজনের প্রার্থীপদ বাতিল হয়েছিল এই নো ডিউ সার্টিফিকেট জমা দিতে না পারার জন্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube