জমি বিবাদের জেরে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে । সংঘর্ষের জেরে জখম হয়েছেন দু’পক্ষের অন্তত ১২ জন । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের কাঠুরিয়াপাড়ায় ।
এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিতর্কিত একটি জমির দখল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । ওই জমিতে একটি পুকুর রয়েছে । জানা যায়, ওই পুকুরে দু’পক্ষেরই অংশীদারি রয়েছে ।
এদিন একপক্ষ ওই পুকুরে সীমানায় খুঁটি বসানোর চেষ্টা করে, অপরপক্ষ তাতে বাধা দেয় বলে খবর । তখন দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে তুমুল সংঘর্ষ শুরু হয় । লাঠিসোটা নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁরা । তাতে দু’পক্ষের ১২ জন জখম হন ।
আহতদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় সুত্র মারফৎ । দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

