প্রচারে কাঞ্চন মল্লিককে নিয়ে সমস্যা । তাই বৃহস্পতিবার তাঁকে প্রচার গাড়ি থেকে নামিয়েই দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । দাবি করা হয়, উত্তরপাড়ার অভিনেতা বিধায়ক কাঞ্চন তাঁর সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে বিষয়টি নিচ্ছেন না । তাই তাকে আসতে বারন করেন কল্যাণ ।
অভিযোগ ওঠে, আজ কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ । তাঁর হুড খোলা গাড়িতে কাঞ্চনকেও দেখা যায় তাঁর সঙ্গে । কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ । তাই কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেন তিনি ।
এরপর কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান । পরে কল্যাণ বাবু জানান, ‘উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি না আমি জানি না । তবে উনি আমার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছে । তাই আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে না আসতে । শুধু আমার সাথে কেন, সে নিজেও তো একলা প্রচার করতে পারে । আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য’ । যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

