বীরভূম জেলায় প্রচারে গিয়ে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় । বুধবার সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় ।
প্রচারে বেরিয়ে বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী । এদিনের ঘটনায় জানা যায়, প্রচারে স্থানীয় মানুষদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে । একের পর এক প্রশ্নবাণে মেজাজই হারিয়ে বসলেন নেত্রী ।
স্থানীয় সূত্রে খবর বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কী কী উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন সহ একাধিক প্রশ্নে মেজাজ হারালেন বিদায়ী সাংসদ । এতোটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দী রায় যে তিনি নিজের দলের কর্মীকেই ‘ইডিয়ট’ বলে ফেলেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

