বড়ঞাতে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে আহত হলেন এক ব্যক্তি । লোকসভা নির্বাচনের আগে ফের বোমা বিস্ফোরণের খবর চলে এল প্রকাশ্যে । বুধবার রাতে বড়ঞা থানার মুনাইকান্দি আইসিডিএস কেন্দ্রের পাশে ঘটনাটি ঘটেছে।
কংগ্রেসের অভিযোগ বোম বাঁধার সময় তৃণমূল কর্মীর হাত উড়ে যায় । যদিও আহত ব্যক্তির খোঁজ মেলেনি । কংগ্রেসের অভিযোগ দুষ্কৃতীরা আহত ব্যক্তিকে অন্যত্র নিয়েই চলে যায় । গোটা ঘটনার তদন্তে নামে বডওয়ান থানার পুলিশ ।
এই ঘটনায় জানা যায়, মুনাইকান্দা প্রাইমারি স্কুল এবং আইসিডিএস সেন্টারের পিছনে বোমা বাঁধার কাজ চলছিল । সেখানেই বোমা বাঁধতে গিয়ে দুই হাত উড়ে যায় এক যুবকের । এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্কুলের ছাত্র-ছাত্রীদের এবং আইসিডিএস-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ । সামনে লোকসভা নির্বাচন, তার মধ্যেই এই ধরণের ঘটনায় মুনাইকান্দি অঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

