এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে এলাকারই এক যুবক । এই ঘটনায় বুধবার অভিযুক্তকে ১০ বছরের সাজা ঘোষণা করল কাকদ্বীপ আদালত ।
২০২১ সালে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে ওই এলাকারই যুবক দেবা দাস ওরফে ঢলু । এই ঘটনার পরই গত ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর হারুর পয়েন্ট পোস্টাল থানায় ওই এলাকারই বাসিন্দা নান্টু দাস একটি অভিযোগ দায়ের করে ।
সেই ঘটনাটির তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । বুধবার অভিযুক্ত ওই ব্যক্তিকে কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালত তার ১০ বছরের জেল ও নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা ঘোষণা করে । এই রায়ে স্বস্তি ফিরল মানসিক ভারসাম্যহীন নির্যাতিতার পরিবারে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

