তাপপ্রবাহের জেরে বিপাকে নির্বাচন কমিশন!

তীব্র তাপপ্রবাহের জেরে, এবার বিপাকে নির্বাচন কমিশন । অসুস্থ হয়ে পড়ছেন স্বয়ং নির্বাচন কমিশন কর্তারা-ই । শুধু তাই নয় লোকসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য মাঠে-ঘাটে ঘুরতে গিয়ে রীতিমত বিপাকে পড়ছেন তাঁরা ।

শুধু কমিশন কর্তারা-ই নয়, তাপপ্রভাবের ফলে অসুস্থ হয়ে পড়ছেন বহু ভোটকর্মী থেকে ভোট আধিকারিকরা, প্রিসাইডিং অফিসাররা । নির্বাচন কমিশন সূত্রের খবর, তীব্র তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক ভোট কর্মী ।এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন একাধিক কর্মী ।

প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানিয়েছে ফের বাড়বে গরম । কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি করেছে আবহাওয়া দফতর। চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই ৪ জেলাতে । অন্যদিকে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে । মালদহ সহ দক্ষিণ দিনাজপুরে রয়েছে কমলা সতর্কবার্তা । হলুদ সতর্কতা-বার্তা শুধু উত্তর দিনাজপুরে রয়েছে।

এই আবহেই চলছে রাজ্যের লোকসভা নির্বাচন । তাপপ্রবাহের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু নির্দেশিকা আগেই জারি করা হয়েছিল । নির্দেশিকায় পোলিং স্টেশনে বিভিন্ন ব্যাবস্থা রাখার কথা বলা হয়েছিল । সাধারণ ভোটারদের সুবিধার্থে বুথে-বুথে শেড তৈরি করার কথা বলা হয় । জলের ব্যাবস্থা এবং মেডিক্যাল ইউনিটগুলোকে সেক্টরে রাখতে হবে বলে দেওয়া হয়েছিল নির্দেশ ।

একই সঙ্গে হাসপাতালগুলোকেও তৈরি থাকতে বলা হয়েছে । মাঠ-ঘাট থেকে শুরু করে একেবারে অন্দরমহলে লাগাতার অসুস্থ হয় পড়ছেন মানুষজন । ভোট কর্মীদের ট্রেনিং থেকে শুরু করে মাঠে-ঘাটে ঘুরতে গিয়ে রীতিমত প্রতিনিয়ত বিপাকে পড়ছেন কমিশনের কর্তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube