নির্বাচনী বঙ্গে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

ভোটের আগে ক্যানিং থেকে উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র । এই ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকেও । সোমবার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে । পৃথক একটি ঘটনায় জীবনতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় আরও ৩ ব্যক্তিকে ।

ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ ধৃতের নাম আজিবর মোল্লা । ক্যানিং থানার শ্যামসুন্দর কলোনি থেকে তাকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইসরাফিল শেখ নামে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ইসরাফিলের কাছ থেকে অস্ত্র কিনেছিল আজিবর । ধৃতদের দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ ।

অন্য আরেকটি ঘটনায় জীবনতলার ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দু’টি বন্দুক ও চারটে গুলি উদ্ধার করেছে বলে জানা যায় । ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের নাম মুজিবর রহমান, আব্দুর রহমান গাজী ও জিয়াউর রহমান গাজী । ধৃতদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube