পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভার অন্ডালে ধস প্রবন হরিশপুর গ্রামে বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়ার পথ আটকালেন গ্রামের বাসিন্দারা । বুধবার প্রচারের সময় তাঁকে একপ্রকার গাড়ি থেকে নেমে এলাকা ঘুরে দেখতে বাধ্য করেন এলাকাবাসী্রা ।
কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা গ্রামে বসবাস করছেন এই নিয়ে বিজেপি প্রার্থীকে অবহিত করেন তাঁরা । যা শুনে বিজেপির প্রার্থীর জবাব, ‘নির্বাচন চলাকালীন কিছু করা যাবে না’ । কিন্তু নির্বাচন পরবর্তীতে তিনি ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
প্রসঙ্গত ২০১৮ সালের জুলাই মাসে ভয়াবহ ধসের কবলে পড়ে এই হরিশপুর গ্রাম । বেশ কয়েকটি বাড়ি মাটির তলায় চলে যায় । বসবাসের অযোগ্য হয়ে পড়ে এলাকা । কিন্তু পুনর্বাসন না মেলায় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন গ্রামে । যাদের সংগতি আছে তারা গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন । পাশেই খোলা মুখ কয়লা খনি রয়েছে । সেই খনিতে কয়লা উত্তোলনের জেরেই এই ঘটনা বলে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

