উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করার জন্য শো’কজ করল কমিশন । ২৫ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে তাঁকে এই জবাব দিতে হবে বলে নোটিশে জানানো হয়েছে ।
লোকসভা নির্বাচনের মধ্যেই শাসক দলের বিধায়ককে নোটিশ ধরাল কমিশন । উত্তর দিনাজপুরের চোপড়ার বিধানসভার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে আদর্শ আচরণবিধি লংঘন করার জন্য জাতীয় নির্বাচন কমিশন নোটিশ ধরাল । সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর এক্স হ্যান্ডেলে বিধায়ক হামিদুল রহমানের বক্তৃতার একটি অংশ তুলে ধরেন । সেখানে দেখা যায় হামিদুল রহমান নির্বাচনী সভায় বলেন, ‘২৬ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে; কিন্তু তার পর আমাদের কেন্দ্রীয় বাহিনী থাকবে’ ।
ভোটারদের প্রভাবিত করার জন্য এই কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা । কমিশনের নজরে এই ভিডিও এবং অভিযোগ আসার পর কমিশন আগামী ২৫শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বিকাল ৫ টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলে বিধায়ককে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

