ভোটের ছোঁয়া এবার মিষ্টিতেও!

যে কোনও নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলা । তবে এবার আর উত্তপ্ত নয় শান্ত পরিবেশেই হোক নির্বাচন । তাই বিভিন্ন রাজনৈতিক দলের জন্য তাদের দলীয় প্রতীক চিহ্নে সন্দেশ তৈরি করলেন বহরমপুরের এক মিষ্টান্ন বিক্রেতা ।

পদ্মফুল থেকে জোড়া ফুল; এমনকি হাত চিহ্ন থেকে কাস্তে-হাতুড়ি-তারা, সবকিছুই আছে এই মিষ্টির দোকানে । বিভিন্ন রাজনৈতিক দলের জন্য এই সন্দেশ তৈরি করা হয়েছে নির্বাচনের আগে । তবে বহরমপুর কেন্দ্রে ক্রেতাদের বেশি পছন্দ জোড়াফুল এবং পদ্ম ফুল আঁকা মিষ্টি ।

তৃতীয় ও চতুর্থ দফায় লোকসভা নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ জেলাতে । বহরমপুরের একটি মিষ্টির দোকানে জোড়াফুল থেকে শুরু করে পদ্ম, হাত এবং কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নের মিষ্টির জন্যই আলাদা করে ভিড় জমাচ্ছেন ক্রেতারা । সেই সব মিষ্টি কেবল রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকেরাই নন, সাধারণ মানুষও কিনছেন । বিক্রেতার কথায়, ‘‘মিষ্টিময় ভোটের বার্তা দিতে এই প্রচেষ্টা”। তা কোন প্রতীকের মিষ্টির চাহিদা বেশি? সরাসরি জবাব না দিলেও বিক্রির পরিসংখ্যান ধরে ভোটের হাওয়া বলেছেন ওই বিক্রেতা।

মিষ্টির কারিগরদের কথায়, ভ্যানিলা, ম্যাঙ্গো, অরেঞ্জ এবং পেস্তা ‘ফ্লেভারে’ তৈরি হচ্ছে জোড়াফুলের প্রতীক আঁকা সন্দেশ, কেশর ব্যবহার হচ্ছে গেরুয়া রঙের মিষ্টিতে । তার উপর বিজেপির প্রতীক পদ্ম আঁকা । স্ট্রবেরি মিষ্টিতে স্থান পেয়েছে সিপিএমের কাস্তে-হাতুড়ি-তারা । আর সব মিষ্টিই রাখা হয়েছে একই ট্রেতে । দাম পড়ছে ২০ থেকে ৫০ টাকা । জানা যাচ্ছে, বহরমপুর কেন্দ্রে ক্রেতাদের বেশি পছন্দ জোড়াফুল এবং পদ্ম ফুল আঁকা মিষ্টি । কাস্তে-হাতুড়ি প্রতীক দেওয়া সন্দেশ বেশি কিনছেন কান্দি এবং বেলডাঙা এলাকার মানুষজন ।

বহরমপুরের মিষ্টি বিক্রেতা সুমন কল্যাণ ঘোষের কথায়, ‘‘দলীয় প্রতীক আঁকা সন্দেশ তৈরির প্রধান উদ্দেশ্য হল মিষ্টিময় ভোটের বার্তা দেওয়া । বিক্রির পরিসংখ্যান অনেকটা ইঙ্গিত দিচ্ছে । তবে স্পষ্ট কিছু বলব না।’’ বিক্রেতাদের বার্তা, ভোট হোক উৎসব মুখর এবং মিষ্টিময় । মুর্শিদাবাদ জেলাতে নির্বাচন এলেই অশান্ত হয়ে ওঠে । তাই অশান্তির পরিবেশ নয় শান্তির পরিবেশে হোক নির্বাচন বার্তা মিষ্টি বিক্রেতার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube