উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের প্রত্যন্ত সুন্দরবন এলাকায় গায়েনপাড়া পুকুরিয়া গ্ৰামের ঘটনা । গ্রামবাসীদের দাবি, ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটেছে ।
সেই আগুনে চারটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে । এই ঘটনায় পরবর্তীকালে জানা যায়, বাড়ির লোকজন পাশের গ্ৰামে যাত্রাগান শুনতে গিয়েছিলেন । আগুন দেখার পর স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন । তবে চেষ্টাই সার । আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা জল ঢেলেও আগুন নেভাতে পারেননি ।
ওই এলাকাটি নদী ঘেরা হাওয়ায় দমকল পৌঁছতেও সমস্যায় পড়ে । তবে জানা যায় বসিরহাট শহর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । কিন্তু তাতে কোন কাজ হয়নি । অগ্নিকাণ্ডের জেরে চারটে বাড়ি ভস্মীভূত হয়ে যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

