প্রথম দফা নির্বাচনে এক প্রিসাইডিং অফিসারকে শো কজ করল নির্বাচন কমিশন । তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন এক ভোটদাতার কানে কানে তিনি কিছু বলছিলেন । ওয়েব কাসটিংয়ের মাধ্যমে এই বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের ।
ধুপগুড়ির একজন প্রিসাইডিং অফিসারকে শো কজ করল নির্বাচন কমিশন । জানা যাচ্ছে তাঁর দোষ প্রমাণিত হলে তাঁকে সাসপেন্ডও করা হতে পারে । একই সঙ্গে তাঁর উপর ‘ডিসিপ্লিনারি প্রসিডিংস’ হতে পারে বলেও সূত্রের খবর । তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক ভোটদাতার কানে কিছু বলছিলেন ওই প্রিসাইডিং অফিসার । ওয়েব কাসটিংয়ের মাধ্যমে এই বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের ।
প্রথম দফা নির্বাচনের সময় একটি বুথে ধরা পড়ে এই ছবি । তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় কমিশন । দ্রুত সরিয়ে দেওয়া হয় ওই প্রিসাইডিং অফিসারকে । একই সঙ্গে শো কজ করা হয় তাঁকে । এরপর গোটা ঘটনার শুনানি হবে বলে জানা যায় । তাতে যদি ওই প্রিসাইডিং অফিসার দোষী প্রমাণিত হন তাহলে তাঁর বিরুদ্ধে ‘ডিসিপ্লিনারি প্রসিডিংস’ হবে বা তাঁকে সাসপেন্ড করা হতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

