গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গে! কবে মিলবে রেহাই?

আবার দাবদাহে জ্বলবে দক্ষিনবঙ্গ । বাদ যাবে না উত্তরবঙ্গও । বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের । সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের ।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় । নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার ২৬ এপ্রিল শুক্রবার । ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান, কর্ণাটক,বাংলাদেশ, উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকায় । উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে । মধ্য মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা ।

দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে রয়েছে তীব্র তাপপ্রবাহের চরম পূর্বাভাস । দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা । একই সঙ্গে পরিষ্কার থাকবে আকাশ; ফের বাড়বে গরম; চড়বে পারদ । তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানা যাচ্ছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে । চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে । পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রয়ছে ।

বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে । শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । পশ্চিমের জেলাতে রয়েছে লু বইবার পরিস্থিতি । পশ্চিমের সব জেলাতেই চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে ।

অন্যদিকে উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । ওপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা । এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানা যায় । নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ চলবে । মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা রয়েছে । হলুদ সতর্কবার্তা থাকবে শুধু উত্তর দিনাজপুরে ।

কলকাতায় ফের বাড়বে তাপমাত্রা, চলবে তাপপ্রবাহ । শনিবার ও রবিবার চরমে উঠবে আবহাওয়া; আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের । রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থকাবে । তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে । শুকনো গরম ও অস্বস্তি চরমে উঠবে ।কলকাতায়
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৭৭ শতাংশ ছিল ।

গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, মাহে, অন্ধপ্রদেশ, ইয়ানাম, রয়েলসীমা এবং কর্নাটকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube