বুধবার থেকে ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ । উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও চলবে দাবদাহ । আজ, বুধবার, আংশিক মেঘলা আকাশের জেরে দাবদাহ কিছুটা কমলেও সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি । চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা : প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যাওয়া । মঙ্গলবার উপকূল ও উড়িষ্যা সংলগ্ন দুই তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় । নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার থেকে শুক্রবারের মধ্যে । ঘূর্নাবর্ত রয়েছে বাংলাদেশ, গাল্ফ অফ মানার এবং আসাম সংলগ্ন এলাকায়। উত্তর দক্ষিণ অক্ষরেখা উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত যেটি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং রয়েলসিমার উপর দিয়ে গেছে ।
দক্ষিণবঙ্গে বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে । তাই আবারও বাড়বে তাপমাত্রা । সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে । তবে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টিতে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই । বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে । দিনের তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ।
মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে । দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে । তবে এর ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির কোন পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের ।
দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে । কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়াতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দিনের বেলায় আংশিক মেঘলা আকাশের কারণে স্বস্তি থাকবে কিছুটা ।
তবে বুধবার থেকে ফের বাড়বে গরম, চড়বে পারদ । তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে । বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে । বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় । রীতিমতো লু বইবার সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না ।
আজ কলকাতাতে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে । আংশিক মেঘলা আকাশ থাকবে । দিনের তাপমাত্রা কমবে। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা তাপপ্রবাহের পরিস্থিতি ।
উত্তরবঙ্গের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে । মালদহ, উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে সোম ও মঙ্গলবার । বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে । উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে । নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আর উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা ।
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বুধবার থেকে সেই সম্ভাবনাও কমবে । বুধবার থেকে দুই ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে । নিচের তিন জেলাতে তাপপ্রবাহ এবং উপরের জেলাতেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে ।
কলকাতায় বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা । আবার চরমে উঠবে আবহাওয়া; এমনই আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের । আংশিক মেঘলা আকাশ থাকবে । কিছুটা কমবে দিনের তাপমাত্রা । তাপপ্রবাহ কমলেও গরম ও অস্বস্তিতে কাটবে সারাদিন । শুকনো গরম ও অস্বস্তি চরমে । সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের ।
আগামী কয়েকদিন সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের কিছু অংশে । তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে রয়েছে মারাঠাওয়াড়া তেলেঙ্গানা রায়েলসীমা মধ্যপ্রদেশের কিছু অংশ এবং ওড়িশা গুজরাট ও বিদর্ভের কিছু অংশ । ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সৌরাষ্ট্র কচ্ছ মধ্যপ্রদেশের কিছু অংশ ছত্রিশগড় ঝাড়খন্ড উত্তর প্রদেশ রাজস্থান তামিলনাড়ু পন্ডিচেরি ও করাই কালের বেশির ভাগ এলাকা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

