প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ বা আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সংবিধান বাঁচাও নাগরিক অভিযান কমিটি । দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৭ হাজার ৪২১ জন মানুষ এই অভিযোগ পত্রে তাঁদের স্বাক্ষর করেছেন । এই অভিযোগ পত্র জমা পড়েছে কমিশনে ।
কমিশনকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিজেপির স্টার প্রচারকও বটে, তিনি বাঁশওয়ারায় এক সভায় নির্বাচনী প্রচারে জাতিগত বিদ্বেষ তুলে ধরেছেন । অভিযোগ ওঠে, সেখানে তিনি একটিমাত্র ধর্মকে নিয়ে কথা বলেছেন এবং আগের সরকারের কথাও এখানে তুলে ধরেছেন । কমিশন সূত্রে খবর, এই অভিযোগের বিষয়ে খতিয়ে দেখছে কমিশন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

