সোমবার ২০১৬ এসএসসি প্যানেল বাতিল করতে গিয়ে প্রকাশ্যে আসে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার বিষয়টি । দুর্নীতিগ্রস্তদের চাকরির ব্যবস্থা করতে মন্ত্রিসভার জড়িত থাকার বিষয়টি নিয়ে স্থম্ভিত হয়ে গিয়েছে আদালত । তাই এবার দোষীদের শাস্তি দিতে কড়া অবস্থান আদালতের ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তদন্ত করতে গিয়ে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । এই প্রথমবার সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গোটা মন্ত্রিসভার জড়িত থাকার অভিযোগ । ২০২২ সালে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়গের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যও মন্ত্রিসভা । আর রাজ্যের এই সিদ্ধান্ত নিয়েই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ ।
এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের একটি চিঠি উঠে আসে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের হাতে । সিবিআইয়ের দাবি, সেই চিঠিতে রাজ্য মন্ত্রিসভাকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার প্রস্তাব দেওয়া হয় বলে জানা যায় । নবম-দশমের জন্য ১,৯৩২টি, একাদশ-দ্বাদশের জন্য ২৪৭ , গ্রুপ সি ১১০২, গ্রুপ ডি ১৯৮০ , কর্মশিক্ষায় ১৬০০ পদ তৈরির প্রস্তাব করা হয় বলে খবর । কার নির্দেশে এই প্রস্তাব? কে বা কারা রয়েছে এই দুর্নীতির পিছনে? সব মিলিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

