ফের ইডি-র নজরে পড়ে গেলেন সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন । মঙ্গলবার তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
ইতিমধ্যেই ইডি-র পক্ষ থেকে একাধিকবার তলব করা হয় শেখ সিরাজুদ্দিনকে । তবে প্রতিবারই সেই তলব এড়িয়েই গিয়েছেন সিরাজুদ্দিন । এবার তাঁর বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা করেই তাঁর নামে লুকআউট নোটিস জারি করে ইডি ।
সিরাজুদ্দিন যাতে দেশের বাইরে না যেতে পারে সেই মর্মে আন্তর্জাতিক বিমানবন্দরগুলিকে সতর্ক করে দেয় ইডি । একই সঙ্গে তাঁর ছবি সহ আরও বেশ কিছু তথ্য পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

