‘ডিভিশন বেঞ্চের রায় বেআইনি!’, শীর্ষ আদালতে যাওয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রীর!

সোমবার নিয়োগ দূর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বেআইনি বলে আখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রায়গঞ্জের সভামঞ্চ থেকে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ।

সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে চাকুলিয়া শিরশি হাই মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে হাইকোর্টের রায়কে এভাবেই আক্রমন করলেন মুখ্যমন্ত্রী । সোমবারের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করবে বলে জানালেন নেত্রী । বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকা সহ শিক্ষা কর্মীদের এক প্রকার আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।

উল্লেখ্য, সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে চাকুলিয়া শিরশি হাই মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে হাইকোর্টের রায়কে এভাবেই আক্রমন করলেন মুখ্যমন্ত্রী । আজই শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় রায় ঘোষনা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । সেই রায়ে উল্লেখ করা হয়েছে, প্রায় একহাজারের উপরে শিক্ষক ও শিক্ষাকর্মীকে ১২ শতাংশ হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে । মুখ্যমন্ত্রী বলেন,আদালত এক অমানবিক রায় দিয়েছে । আদালতের এই রায়ে চাকরি হারা ছাত্রছাত্রীদের হতাশ না হবার জন্য আর্জি জানিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube