অবশেষে উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় । এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হলেন ভাস্কর গুপ্ত । জানা যাচ্ছে রাজ্যের প্রস্তাবিত নামেই শিলমোহর দেয় রাজভবন ।
গত বছরের ডিসেম্বর মাস থেকেই কার্যত উপাচার্যহীন অবস্থায় রয়েছিল রাজ্যের বিশিষ্ট এই বিশ্ববিদ্যালয় । একাধিক বৈঠকের পর অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত । বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ছিলেন তিনি ।
উল্লেখ্য, রাজ্যের শিক্ষা দফতর সুপারিশ করেছিল ভাস্কর গুপ্তের নাম । এবার সেই তালিকা থেকেই উপাচার্য নিয়োগ করেলন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

