উপাচার্য নিয়োগে ফের শিক্ষাবিদদের তলব রাজভবনে

উপাচার্য নিয়োগে আরও বেশ কিছু শিক্ষাবিদদের তলব করল রাজভবন । সূত্রের খবর রাজ্য সরকারের তালিকা থেকেই তলব করা হল শিক্ষাবিদদের ।

শনিবারের পর ফের রবিবারও তলব করা হল শিক্ষাবিদদের । গতকাল ৮ জন শিক্ষাবিদদের তলব করা হলেও তাঁদের মধ্যে ৩ জন উপস্থিত হননি বলেই জানা যায় । উপস্থিত উপাচার্যদের সঙ্গে এক প্রস্থ বৈঠক হয় রাজভবনে । সেই মুহূর্তে রাজভবনে উপস্থিত ছিলেন না রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস । রাজভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন উপস্থিত আচার্যরা । সেই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্ত , সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় , বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী , কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ।

জানা যায়, ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে নিযুক্ত হওয়ার জন্য রাজী বলেই তিনি জানিয়েছেন । মনে করা হচ্ছে তাকেই সম্ভবত নতুন দায়িত্ব দেওয়া হতে পারে । একই সঙ্গে জানা যায়, ২২ এপ্রিল রাজ্য সরকারের তালিকা থেকে আরও বেশ কয়েকজন শিক্ষাবিদদের ডাকা হতে পারে । এখনও পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যহীন রয়েছে সোমবার সেই নিয়ে বৈঠক হতে চলেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube