বৃদ্ধকে কূপিয়ে খুন, গ্রেফতার প্রতিবেশী

বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় । খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত পড়শীকে পুলিশ গ্রেফতার করেছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার হাজরাতলা এলাকায় । পুলিশ জানিয়েছে ধৃতের নাম পরিতোষ দাস, তাঁর বয়স ৬০ বছর । মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মণ্ডল ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১ নাগাদ রবীন্দ্রনাথ তাঁর প্রতিবেশী পরিতোষ দাসের বাড়ি যান । অভিযোগ ওঠে, ওই বাড়িতে ঢুকে রবীন্দ্রনাথ পরিতোষের স্ত্রীর ঘরে উঁকি দিচ্ছিলেন । তখন তাঁকে দেখতে পেয়ে পরিতোষ ঘর থেকে কুড়ুল বের করে তার ওপর ঝাপিয়ে পড়েন । এরপর তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে পরিতোষ । কুড়ুলের কোপে রবীন্দ্রনাথ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । তাঁর মাথায় ও মুখে একাধিক কোপের চিহ্ন মিলেছে বলে জানা যায় ।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । রক্তাক্ত ওই বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
অভিযুক্ত পরিতোষের স্ত্রী কাকলি দাস বলেন, রবীন্দ্রনাথের তাঁর দিকে দীঘদিনের কুনজর ছিল । সোমবার বিকালেও তাঁর দিকে কুনজরে তাকাচ্ছিলেন ওই ব্যক্তি । তাঁর স্বামী পরিতোষ তা দেখতে পান । কাকলির দাবি, রবীন্দ্রনাথ রাতে বাড়ি ঢুকে তার দিকে উঁকি মারছিলেন । তখন তাঁর স্বামী ওই বৃদ্ধের ওপর কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়েন ।

মৃত রবীন্দ্রনাথের স্ত্রী সবিতা মণ্ডল বলেন, তাঁর স্বামী তাঁদের সঙ্গে থাকতেন না । তবে তিনি এলাকায় সকলের উপকার করতেন বলেই তাঁর দাবি । কী কারনে তাঁকে খুন করা হয়েছে, তা তিনি বলতে পারেননি । ওই মহিলার সঙ্গে কোনও সম্পর্ক ছিল কি না, তাও তিনি জানেন না । সবিতার দাবি, পুলিশ খুনের কারণ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিক ।তবে এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে কুপিয়ে খুন করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube