পাচারের অভিযোগে গ্রেফতার শুল্ক দফতরের আধিকারিক!

পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার শুল্ক দফতরের আধিকারিক । কোটি কোটি টাকার সুপারি পাচারে জড়িত থাকার অভিযোগে শুল্ক দপ্তরের আধিকারিককে গ্রেফতার করল পুলিশ । বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় তাঁকে । ধৃতের নাম সমীর শংকর । বৃহস্পতিবার ধৃতকে তোলা হল বসিরহাট আদালতে ।

আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার সামশেরগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের রায়মঙ্গল নদী থেকে দু’টি ট্রলারে সাড়ে চার কোটি টাকা মূল্যের সুপুরি পাচার করা হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তরের দুর্নীতি দমন শাখা ও বিএসএফের ১১৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই দু’টি ট্রলার আটক করেন । সুপুরি বোঝাই ওই দুই ট্রলার থেকে ২৭ জনকে গ্রেফতার করা হয় ।

ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল । ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে, শুল্ক দপ্তরের আধিকারিক সমীর শংকর সুপুরি পাচারের সঙ্গে জড়িত ছিলেন । বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে । ধৃতকে এদিন বসিরহাট মহাকুম আদালতে তোলা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube