জঙ্গিদের টার্গেটে অভিষেক!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেইকির অভিযোগে কলকাতা পুলিশের STF-এর জালে ধরা পড়ল ১ অভিযুক্ত । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেইকি করার অভিযোগ উঠল । কলকাতা পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন এক ব্যক্তি । অভিযুক্তের নাম রাজারাম রেগে । ধৃতকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF শাখা ।

জঙ্গি নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা । তিনি জানান, গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করা হয়েছে । তৃণমূল ‘সেনাপতি’ ও তাঁর পিএ’র ফোন নম্বর জোগাড় করে এক জঙ্গি । বারবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং দেখা করতেও চেয়েছেন ।

এই প্রসঙ্গে জানা যাচ্ছে, এর আগে ধৃতের বিরুদ্ধে 26/11 হামলার মাস্টার মাইন্ড ডেভিড এবং কোলম্যান হ্যাডলির সঙ্গে মুম্বইতে দেখা করারও অভিযোগ রয়েছে । মুম্বাইয়ের জঙ্গি হামলার ঘটনায় থেকে জড়িত ছিলেন বলেই দাবি, অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা ও জয়েন্ট সিপি এসচিএফ ভি সলোমন নিশাকুমার । স্বাভাবিক ভাবেই ধৃতের সঙ্গে জঙ্গি যোগের সন্দেহ ক্রমশ জোরালো হচ্ছে ।

পাশাপাশি জানা যায়, ডেভিড হেডলির ইন্ডিয়া সফরে, তাঁকে কয়েকজনকে রাজনৈতিক নেতার উপর রেইকি করতে সাহায্য এই রাজারাম রেগে। STF সূত্রে খবর, অভিযুক্ত রাজারাম গত ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কলকাতাতেই ছিল । আর সেই সময় একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেইকি করেন তিনি । ধৃতের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না সেই দিকটাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

এই বিষয় উঠে আসছে আরও বেশ কিছু তথ্য । জানা যায়, রাজারাম যে হোটেলে থেকেছিল এস এন ব্যানার্জি রোডের উপর অবস্থিত সেই হোটেল ‘Aura’ । ১৮ থেকে ২০ তারিখ এখান থেকেই সমস্ত ডিটেলস সে সংগ্রহ করে ।

লালবাজারের তরফে আরও জানানো হয়, শেক্সপিয়ার সরণি থানাতে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে । মুম্বইয়ের মতো কোনও মোটিভ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । একই সঙ্গে তদন্ত করা হচ্ছে কোনও নাশকতার উদ্দেশ্য রয়েছে কি না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube