বিশ্ব ধরিত্রী দিবসে পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্যে কচিকাঁচাদের নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বাঁকুড়ার দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম কর্তৃপক্ষের । সোমবার সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস ।
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে মানুষের সামনে তুলে ধরে দেওয়া হয় পৃথিবীকে বাঁচানোর বার্তা । সোমবার সকালে বাঁকুড়া ছাতনা দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হল এই বিশেষ দিনের উদযাপন । এদিন সকালে দলপুর আশ্রম থেকে খড়বনা পর্যন্ত কচিকাঁচাদের নিয়ে বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
কচিকাঁচারা এই শোভাযাত্রার মধ্যে দিয়ে সমাজের পথ চলতি বিভিন্ন স্তরের মানুষের কাছে তুলে ধরেন সচেতনতার বার্তা । পৃথিবীকে বাঁচাতে আসুন গাছ লাগান, বর্জন করি প্লাস্টিক আর থার্মোকলের মতো পরিবেশ দূষন সৃষ্টিকারী নানান বস্তুকে এইভাবেই সচেতনার র্যালি থেকে স্কুল পড়ুয়ারা বসুন্ধরাকে চির সবুজের বার্তা দিলেন ।
এদিন র্যালি শেষে আশ্রম প্রাঙ্গনে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় নানান ফলের চারাগাছ । পৃথিবীকে বাঁচানোর থিমে শিশুদের নিয়ে চলল বসে আঁকা প্রতিযোগিতাও । এই আশ্রম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মকান্ডে মানুষের নজর কাড়ে । এবার বসুন্ধরা দিবসে মানুষের মধ্যে সচেতনতা ও গাছ লাগানোর বার্তা দিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

