জনবহুল এলাকায় ভ্যাট তৈরি করেছে পঞ্চায়েত । আর তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ । প্রতিবাদ জানিয়ে বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলেন । ভ্যাট ভাঙচুর করে কেয়ারটেকারকে মারধরও করা হয় বলে উঠছে অভিযোগ । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া থানার দক্ষিণ চাতরা বিধানপল্লি এলাকায় সম্প্রতি পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ভ্যাট নির্মাণ করা হয়েছে । সেখানে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য পদার্থ এনে ফেলা হচ্ছে । আর তা থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ ।
ভ্যাটের দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা বসবাস করতে পারছেন না । জনবহুল এলাকা থেকে ভ্যাট সরানোর দাবিতে সোমবার স্থানীয় বাসিন্দারা হাবড়া- চাতরা রোডে পথ অবরোধ শুরু করেন । উত্তেজিত জনতা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে দেন । ভাঙচুর করা হয় ওই ভ্যাট ।
একই সঙ্গে অভিযোগ, ভ্যাটের কেয়ারটেকারকে মারধর করা হয় এদিন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ । আন্দোলনকারীরা তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

