বাম কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল!

হাওড়ার ধুলাগড়িতে রবিবার সিপিআই(এম) প্রার্থীর প্রচারের পর কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে ।অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ আনা হয়, ধুলাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখতার লস্করের অনুগামীরা এই হামলা চালায় ।

সিপিআই (এম) নেতৃত্ব জানিয়েছে, সব্যসাচী চ্যাটার্জি প্রচারের পর কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখনই ধুলাগড় উত্তরপাড়া বিহারী গলি এলাকায় হামলা চালানো হয় । আপাতত জেলাশাসক ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে খবর ।

প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি এই ঘটনা শোনার পর পুনরায় ওই এলাকায় যান । সেখানে তিনি জানান, পার্টি কর্মীদের ওপরে হামলা হলে তিনি কোনভাবে মেনে নেবেন না । তিনি আরও জানান, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন এবং ওই এলাকার ১১টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যাতে শান্তিপূর্ণ ভোটদানের ব্যবস্থা করা হয় তার আবেদন জানানো হবে নির্বাচন কমিশনে ।

অপরদিকে উপ প্রধান আখতার লস্করের বক্তব্য অনুসারে সেই এলাকায় হাতে গোনা কয়েকজন সিপ আই (এম) ক্যাডার রয়েছে । তাঁরা বিজেপি বা অন্য কারোর প্ররোচনায় সেখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ।

এদিকে সাঁকরাইলের তৃনমূল বিধায়ক প্রিয়া পাল টেলিফোনে জানান, ‘সিপিআই (এম) প্রার্থী প্রচার সেরে চলে যাওয়ার পর বাম কর্মীরা ধুলাগড় উত্তরপাড়া এলাকায় তৃণমূল কর্মীরা বসেছিলেন । সেই সময় বাম কর্মীরা মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে কুমন্তব্য করায় তৃণমূলের যারা বসেছিলেন তার প্রতিবাদ করে । তাকে কেন্দ্র করে বচসা ও হাতাহাতি হয় । বড় কিছু বিষয় নয়’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube