২৫ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের ফলে চিন্তার ভাঁজ দেখা গেল নির্বাচন কমিশনের কপালে । ভোট কর্মী কমে যাওয়াতে কীভাবে হবে গোটা নির্বাচন প্রক্রিয়া?
লোকসভা নির্বাচনের মধ্যেই আদালতে বড় রকমের ধাক্কা খেল রাজ্য । ২০১৬ সালে এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল করল হাইকোর্ট । নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি-তে অবৈধ নিয়গের দরুন গোটা প্যানেল বাতিল করা হল এদিন । ২৫৭৫৩ জনের নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ।
রাতারাতি প্রায় ২৫ হাজার ভোট কর্মী কমে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল । ফলে নতুন করে ২৫ হাজার কর্মী জোগাড় করতে হবে কমিশনকে । তবে এখন দেখার বিষয়টি হল প্রথম দফার পর দ্বিতীয় দফার যে সংখ্যক ভোট কর্মী অতিরিক্ত বা সংরক্ষিত রাখা হয় তাদের দিয়ে এই পর্বের ভোট সংগঠিত করা যায় কি না ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

