ভোটপ্রচারে জমজমাট হয়ে উঠল উত্তরবঙ্গ । রবিবার জোড়া সভা করতে রাজ্যে আসার কথা ছিল রাজনাথ সিং ও অমিত শাহের । তবে প্রতিরক্ষা মন্ত্রী সভা করতে সক্ষম হলেও বাগডোগরা বিমানবন্দরে আটকে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
আজ রাজু বিস্তার সমর্থনে দার্জিলিংয়ের লেবংয়ে সভা করার কথা ছিল অমিত শাহের । তবে খারাপ আবহাওয়ার জেরে দার্জিলিংয়ের সভাস্থলে পৌঁছতেই পারলেন না শাহ । ঘন মেঘ ও কুয়াশার দাপটে কমে যায় দৃশ্যমানতা । বহুবার আকাশের চক্কর কেটেও অবতরণ করতে পারল না তাঁর হেলিকপ্টার ।
তবে সভাস্থলে পৌঁছতে না পারলেও ফোনের সাহাজ্যেই নিজের বার্তা পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী । তিনি জানা , গোর্খা পরিবারের লড়াইয়ে তিনি তাঁদের সঙ্গে রয়েছেন । তিনি জানান, তাঁরা সকলেই যেন ন্যায়ের বিষয়ে নিশ্চিত থাকেন, তাঁরা ন্যায় অবশ্যই পাবেন । একই সঙ্গে তিনি এদিন উন্নয়নের বার্তাও দেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

