অমিল পানীয় জল, বিক্ষোভ স্থানীয়দের!

আশ্বাসই সার, মেলেনি পানীয় জল । তাই রবিবার কলসি-বালতি নিয়ে বিক্ষোভে নামলেন উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের বাসিন্দারা । দীর্ঘদিন ধরে দাবি করেও মেলেনি পানীয় জল । তাই, জলের দাবিতে এবার বিক্ষোভে শামিল হলেন বাসিন্দারা । রবিবার ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জ ব্লকের ধানিখালি গ্রামে ।

এদিন গ্রামের মহিলা ও পুরুষ সকলেই কলসি-বালতি নিয়ে জলের পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন । আন্দোলনকারীদের অভিযোগ, তীব্র গরমের মধ্যে বীজপুর পঞ্চায়েতের ধানিখালি এলাকার কয়েকশো পরিবার পানীয় জল পাচ্ছেন না । গ্রামে পানীয় জলের টিউবয়েল থাকলেও তা অকেজো হয়ে পড়ে রয়েছে । পঞ্চায়েতের পক্ষ থেকে বিকল টিউবওয়েলগুলো মেরামত করার কোনও উদ্যোগ নেওয়া হয় না ।

তীব্র দাবদাহের মধ্যে মহিলাদের মধ্যে পাশের গ্রামে জল আনতে যেতে হচ্ছে । পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি । তাই, নিজেদের দাবি বুঝে নিতে অবশেষে তাঁরা পথ অবরোধে শামিল হয়েছেন বলে জানালেন তাঁরা । যদিও পঞ্চায়েত প্রধান মানস দাস জানান, ‘অবিলম্বে ধানিখালি গ্রামের পানীয় জলের সমস্যার সমাধান করা হবে’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube