মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত জলঙ্গি বিধানসভা । আর সেই জলঙ্গি বিধানসভা দিয়ে ভোটের নির্বাচনী প্রচার করে পদ্ম ফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির । রবিবার সীমান্তবর্তী এলাকাতে ভোট প্রচারে এসে ঝড় তুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।
এবার সীমান্তবর্তী এলাকাতে ঝড় তুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে এই সভার আয়োজন করা হয় । জলঙ্গির নরসিংহপুর দেশবন্ধু কিশোর সংঘের মাঠে রবিবার দুপুরে জনপ্লাবন তৈরি হয় বিজেপির সভাতে । রবিবার হেলিকপ্টারে করে এসে পৌঁছাতেই তাঁকে সম্বর্ধনা জানানো হয় মুর্শিদাবাদ বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে । সভামঞ্চ থেকেই এক সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন বিষয়ে তীব্র আক্রমণ করেন তিনি ।
বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের কথায়, ‘মুর্শিদাবাদ জেলাতে অনেক মানুষ পিছিয়ে রয়েছেন এখনও । স্বাধীনতার পরেও এখনও রেল মানচিত্রে জায়গা হয়নি জলঙ্গী থেকে করিমপুর সর্বত্র । আজকে চাকরি বিক্রি করে তৃণমূল দলটা চলছে । আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে মানুষ একত্রিত হবেন’।
তবে এদিন এক প্রকার নজর কাড়লেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী । ‘মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের আমার নমস্কার জানাই’ , এদিন বাংলা বলে নিজের বক্তব্য শুরু করেন রাজনাথ সিং । রাজনাথ সিং জানান, ‘বন্দে মাতারাম’ আর ‘জন গণ ম’ন জাতীয় সংগীত বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী ও রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন যারা এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন । চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলা হয় পশ্চিমবঙ্গকে’ ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘আজকে এই পশ্চিমবঙ্গে কী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পরে? পুরো পশ্চিমবঙ্গে অরাজকতা তৈরি হয়েছে । গুন্ডাদের রাজনীতি চলছে । পশ্চিমবঙ্গ একটি মহান রাজ্য কিন্তু আজকে পুরো পশ্চিমবঙ্গে অরাজকতার মহল তৈরি হয়েছে । সারাদেশ জুড়ে অপরাধীদের পীঠস্থান তৈরি হয়েছে । গোটা পশ্চিমবঙ্গ এবং সাম্প্রদায়িকতার দাঙ্গা তৈরি হচ্ছে’ ।
সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, ‘ভারতীয় জনতা পার্টিকে জেতালে তবে আমরা আগামী দিনে দেখব যে কিভাবে আর সন্দেশখালির মতো ঘটনা ঘটে । এখানে শুধু ইডি, সিবিআই এর উপরে হামলা করা হয়’ । এদিনের বক্তৃতায় বারবার উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ । তিনি বলেন, ‘যে কোন রাজ্যের বিচার ব্যবস্থা হয় সুস্থ স্বাভাবিক জীবন যাপন । কিন্তু এখানে সন্দেশখালি যে ঘটনা ঘটেছে ভারতের শুধু নয়, গোটা বিশ্বের যারা মানুষ তারা আজকে এই ঘটনা শুনে কাঁপছেন ।
চাকরি বিক্রির প্রসঙ্গও টেনে এনে তিনি বলেন, ‘যে কোন পরীক্ষাতে সমস্ত কিছু ঘোটালা করা হয় । মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নামেই মমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় নামের শোভা নেই আজকে কেন জনতার আজকের চোখের জলের কোন দাম নেই । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর প্রশ্ন, ‘কোথায় গেল আপনার মমতা ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

