ওজনে গরমিল করার অভিযোগে ধান কিনতে আসা ফড়েদের দিনভর বেঁধে রাখলেন গ্রামবাসীরা । শনিবার এমনই ঘটনা ঘটল পুরুলিয়ার বান্দোয়ান থানার গুড়ুর গ্রাম পঞ্চায়েতের পারবাইদ গ্রামে ।
এই ঘটনায় জানা যায়, বর্ধমান থেকে লরিতে করে বান্দোয়ানের পারবাইদ গ্রামে করে ধান ক্রয় করতে এসেছিলেন ফড়েরা । অভিযোগ আনা হয় , সেই সময় ওজনে গরমিল করছিলেন তারা । বিষয়টি গ্রামবাসীরা হাতে নাতে ধরতেই ধান ক্রয় করতে আসা তিনজনকে আটক করে বেঁধে রাখা হয় । দিনভর তাদের বেঁধে রাখেন গ্রামবাসীরা । খবর দেওয়া হয় স্থানীয় বান্দোয়ান থানায় ।
ঘটনাস্থলে পৌঁছায় ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা । ধান চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছেন ফড়েরা । গ্রামবাসীদের দাবি, ক্রয় করার সময় অন্যায় ভাবে গরমিল করছিলেন ফড়েরা । তাই ওদের আটকে রাখা হয়েছিল । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুচলেকা দিলে তবেই ফড়েদের ছাড়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

