অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের চন্দ্রিমা ভট্টাচার্যের!

এবার বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তাঁর অভিযোগ নারীদের অপমান করেছেন মালব্য ।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা অমিত মালব্য । এমনই অভিযোগ তুলে গড়িয়াহাট থানার দ্বারস্থ হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । গড়িয়াহাট থানায় ৫০০ ও ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করেন তিনি ।

এই বিষয়ে নেত্রীর দাবি, অশ্লীল ও অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন অমিত । তাঁর এই ব্যবহার এক প্রকার নেত্রীর ভাবমূর্তিতে আঘাত করবার চেষ্টা । অভিযোগপত্রে এমনই কথা লিখলেন চন্দ্রিমা ভট্টাচার্য ।

প্রসঙ্গত, অমিতের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সেই বক্তব্যের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অমিত । পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো কিছু আশা করা যায় না ৷ কিন্তু এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন তিনি” ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন মমতা ৷  তাই নিয়েই শুরু হয় বিতর্ক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube