শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন । এরই মধ্যে রবিবার উত্তর দিনাজপুরে রুটি খাইয়ে বিপাকে পড়লেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী । এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি । কমিশনের নির্দেশে আটকানো হল ভ্রাম্যমান রুটি বিলির গাড়িকে ।
রায়গঞ্জের তৃনমুল প্রার্থী কৃষ্ণ কল্যানীর বাবা প্রয়াত দীনদয়াল কল্যানীর নামে একটি ভ্রাম্যমান রুটি সব্জির গাড়ি রায়গঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের রুটি সব্জি বিতরন করছিল । কিন্তু নির্বাচনী আচরন বিধির মধ্যে এই ঘটনার তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি ।
মূলত ভোটের আগে এই রুটির গাড়ি ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ তোলে বিজেপি । আর এই অভিযোগের ভিত্তিতে কমিশন এই গাড়িটি কাজ বন্ধের নির্দেশ দেয় বলে দাবি কৃষ্ণর ।
রবিবার সকালে কৃষ্ণ কল্যানী দাবি করেন, কমিশনের এই নির্দেশে এই গাড়ি ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকছে, তবে ২৭ তারিখ থেকে ফের চালু হবে বলে তার দাবি । যদিও এই গাড়ি তাঁর বাবার স্মৃতিতেই সচল ছিল, এতে কোন রাজনৈতিক রঙ ছিল না বলেই তিনি দাবি করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

