আবারও প্রকাশ্যে চলে এল রাজ্য-রাজ্যপাল সংঘাত । উপাচার্য নিয়োগ নিয়ে আবারও সংঘাত দেখা দিল নবান্ন ও রাজভবনের । বুধবার রাজভবন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, ‘রাজ্যপালের রিপোর্ট কার্ড’ নামে । তাতেই প্রকাশ্যে উঠে আসে আচার্যের ক্ষোভ ।
বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে রাজ্যের হস্তক্ষেপকে ভালো চোখে দেখছে না রাজভবন । বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে রাজ্যের হস্তক্ষেপ নিয়ে কড়া নিন্দা করলেন রাজ্যপাল তথা আচার্য ।
এই প্রসঙ্গে রাজভবন সূত্রে জানানো হয়, অস্থায়ী উপাচার্য চিরস্থায়ী নয় । একই সঙ্গে জানানো হয়, সব বিশ্ববিদ্যালয়গুলিই স্বশাসিত, চ্যারিটি করার জন্য নয় । অস্থায়ী উপাচার্য পরবর্তী নির্দেশ পর্যন্ত চিরস্থায়ী নয় । উপাচার্য নিয়োগে রাজ্য সরকার আইন ভাঙছে বলেও আনা হয় অভিযোগ ।
উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ে স্বার্থবিরোধী কাজ করছে বলে উল্লেখ করা হয় রাজ্যপালের রিপোর্ট কার্ডে । মালদহ, গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছে রাজ্য সরকার । সেই নিয়েই আবারও আবার প্রকাশ্যে আসে রাজভবন রাজ্যপাল সংঘাত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

