শনিবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচীর উপর হামলার চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
শনিবার, কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারী মহাশয়ের জনসংযোগ কর্মসূচি ছিল সরপাই বাজারে । এই ঘটনায় জানা যায়, অস্তিচক থেকে পশ্চিম সরপাই যাওয়ার পথে, ভাজাচাউলি অঞ্চলের পশ্চিম সরপাইতে কাঠপুলের কাছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীরা ওই জনসংযোগ র্যালির উপর পাথর ছোঁড়ে এবং হামলা চালায় । তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলে বিজেপি । বিজেপির অভিযোগ, এনআইএ ও সিবিআই এর খাতায় নাম থাকা তৃণমূল কংগ্রেসের লোকজন এই হামলা চালায়েছে।
এই হামলায় ভারতীয় জনতা পার্টির দু’জন কার্যকর্তা গুরুতর আহত হন বলে জানা যায় । একজনের চোখে গুরুতর আঘাত লাগে এবং অন্যজনের মাথায় আঘাত লাগে বলে সূত্রের দাবি । আক্রান্ত দুই জন দলীয় কার্যকর্তা হলেন সূর্যকমল বাগ এবং শম্ভু পাল । আহতদের খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ।
কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা , এবং কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মন্ডল আক্রান্ত দলীয় কার্যকর্তাগনকে দেখতে খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে যান । পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য তমলুকে পাঠানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

