শুক্রবার বেঙ্গল কেমিক্যাল মোড়ের সামনে ঘটে গেল দুর্ঘটনা । বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি কেড়ে নিল এক শিশুর প্রাণ । এদিনের ঘটনায় আহত হন আরও দু’জন । ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা ।
দ্রুত গতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু’টি বাচ্চা সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় একটি বেপরোয়া গাড়ি । গাড়ির নিচেই চাপা পড়ে যায় তারা । ঘটনায় মৃত্যু হয় এক শিশুর । স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আহতদের ।
অভিযোগ কাকুরগাছির দিক থেকে বেঙ্গল ক্যামিকেল মোড়ের দিকে খুব দ্রুতবেগে আসছিল গাড়িটি । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে একটি গার্ড রেলে । ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ওঠে গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন । ঘটনার পর চালক পলাতক।ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

