বাসন্তী হাইওয়েতে বড়সড় পথদুর্ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার । এদিন বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হন ৭ জন ।
বাসন্তী হাইওয়েতে বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাতজন জখন হয়েছেন । বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়ার কুলটি-ঘোষপুর বাজারে । আহতদের আশঙ্কাজনক অবস্থায় নলমুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা থেকে মালঞ্চগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আশা একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । ওই দুর্ঘটনায় প্রাইভেট গাড়ির চালক-সহ সকলেই গুরুতর জখম হন । পাশাপাশি জানা যায়, বাস ও প্রাইভেট গাড়ির সামনের অংশ ভেঙে যায় ।
দুর্ঘটনায় আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । ঘটনায় বাসন্তী হাইওয়েতে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয় । লাউগাছি বিট হাউসের পুলিশের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণ করা হয় । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্যই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা বেড়ে চলেছে । তাই, পুলিশ-প্রশাসনকে যান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

