শুক্রবার রাজ্যের ৩ কেন্দ্রে ছিল ভোট গ্রহণ পর্ব । ভোটে অশান্তি এড়াতে পারল না কোচবিহার । আর কোচবিহারের অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নির্বাচন কমিশন ।
কোচবিহারের অশান্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন ডেপুটি নির্বাচন কমিশনার । শুক্রবার কোচবিহারের উত্তপ্ত পরিস্থিতির পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করেন তিনি । জানা যায় শুধু কোচবিহার নিয়ে ১৭২ অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে । কোচবিহারের ২টি বুথে রিগিংয়ের অভিযোগও উঠেছে বলে জানা যায় ।
প্রসঙ্গত, দিনহাটায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর । ফলিমারিতে বুথের নিকটবর্তী রাস্তায় মিলল বোমা! নাটাবাড়িতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বুথে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

