শুক্রবার ছিল রাজ্যের তিনটি কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব । দুপুর দু’টো পর্যন্ত ৪৬৮ টি অভিযোগ জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ।
কোচবিহার থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানা যায় । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় কোচবিহার থেকে ২১৮ টি অভিযোগ জমা পড়ে । জলপাইগুড়ি থেকে এখনও পর্যন্ত ১০০ টি অভিযোগ জমা পড়েছে বলে জানা যায় ।
অন্যদিকে শেষ পাওয়া খবরে জানা যায় আলিপুরদুয়ার থেকে ১৫০টি অভিযোগ জমা পড়েছে । বিজেপির পক্ষ থেকে ১০ টি অভিযোগ জমা পড়েছে । তৃণমূলের পক্ষ থেকে ১৭ টি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি । কংগ্রেসের পক্ষ থেকে মাত্র ২ টি অভিযোগ মুখ্য নির্বাচনী দফতর জমা পড়েছে । সিপিআইএম তরফ থেকে ৫ টি অভিযোগ জমা পড়েছে । তবে এদিন ২৮৮ টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে জানাল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর ।
কমিশন সূত্রে খবর কোচবিহারে দু-একটা বুথে রিগিং হয়েছে বলে কমিশনে অভিযোগ আসে । এই নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন । পাশাপাশি, ডাবগ্রাম ফুলবাড়ীতে শিখা চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নিজের বিধানসভার বাইরে গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন । এই নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন ।
একই সঙ্গে ডিএম-এর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন । ১ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয় । শিখা চট্টোপাধ্যায়ের গতিবিধি কি তাঁর বিধানসভার অন্দরে, না-কি বাইরে ছিল, সেটাও জানতে চাওয়া হ’ল প্রশাসনের কাছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

